বাস, ট্রেনের পর লঞ্চ চলাচলও বন্ধ

সদরঘাট লঞ্চ টার্মিনাল (ছবি: ফোকাস বাংলা)দেশের সব রুটে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। করোনা সংক্রমণ ঠেকাতে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর খান।

বিআইডব্লিউটিএ জানায়, করোনার বিস্তার রোধে সারাদেশে আজ থেকে যাত্রীবাহী নৌ চলাচল বন্ধ থাকবে। তবে পণ্যবাহী নৌ চলাচল করবে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক বিকাল থেকে দেশের নদীবন্দরে চলাচলকারী সব যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত অব্যাহত থাকবে।

বিআইডব্লিউটিএ'র যুগ্ম পরিচালক (ঢাকা নদী বন্দর) এ কে এম আরিফ উদ্দিন বলেন, ‘নৌ মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসার পর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ থেকে যাত্রাবাহী লঞ্চ আর চলবে না।’

আরও পড়ুন:

২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বাস চলাচল বন্ধ

লোকাল ও মেইল ট্রেন চলবে না, সব ধরনের টিকিট বিক্রিও বন্ধ হচ্ছে