প্রজ্ঞাপন অনুযায়ী, ১৫ থেকে ১৬ এপ্রিল এবং ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি। আর এই ছুটির সঙ্গে ১৭ ও ১৮ এপ্রিল ও ২৪ ও ২৫ এপ্রিলের সাপ্তাহিক ছুটি রয়েছে। এর আগে করোনা প্রাদুর্ভাব মোকাবিলার জন্য সরকার সবাইকে ঘরে থাকার স্বার্থে তিন দফায় ১৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছিল। গত ২৬ মার্চ থেকে সরকার তিন দফায় ছুটি বাড়িয়েছে।
প্রজ্ঞাপনে শর্ত উল্লেখ করে ছুটি দেওয়া হয়েছে। সবাইকে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে ছুটির এই আদেশে।
ছুটির শর্তে বলা হয়েছে—
১. করোনাভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে।
২. অতীব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হলো।
৩. সন্ধ্যা ৬টার পর কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। এই নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৪. এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত করা হলো।
৫. বিভাগ/জেলা/উপজেলা/ইউনিয়ন পর্যায়ে কর্মরত সব কর্মকর্তাকে দায়িত্ব পালনের লক্ষ্যে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।
ছুটির শর্ত অনুযায়ী দেশের সব এলাকা সাধারণভাবে লকডাউন করা হয়েছে। আর সন্ধ্যা ৬টার পরে কেউ বের হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।