আজ সোমবার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি তুরস্ককে এ বিষয়ে একটি চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। চিঠিতে তিনি প্রস্তাব করেছেন শীর্ষ সম্মেলনের তারিখ পিছিয়ে দেওয়ার জন্য।
ডি-৮ এর সদস্যরা হচ্ছে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।
এদিকে, ছয় মাস আগে ডি-৮ এর স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা প্রোগ্রামের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ওই কার্যক্রমের আওতায় আটটি দেশের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা কীভাবে কোভিড-১৯ মহামারি মোকাবিলা করা যায়, সেটি নিয়ে আগামী বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক ভার্চুয়াল বৈঠকে মিলিত হবেন।
বাংলাদেশের নেওয়া এই উদ্যোগে দেশগুলো কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করছেন এবং তাদের কার্যকর ব্যবস্থাগুলো সম্পর্কে একে অপরকে অবহিত করবেন।
ধারণা করা হচ্ছে করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য ও আর্থ-সামাজিক ব্যবস্থার ওপর যে প্রভাব পড়েছে, সেটি নির্ণয়ে গবেষণার ওপর জোর দেওয়া হবে ওই বৈঠকে।