ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের ইনচার্জ ডা. মইনুল ইসলাম ডালিম এ তথ্য জানিয়েছেন।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান এবং বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের মুখপাত্র ডা. নিরুপম দাস বাংলা ট্রিবিউনকে জানান, কোভিড-১৯ এ আক্তান্ত হয়ে মারা যাওয়া প্রথম চিকিৎসক ডা. মঈন।
প্রসঙ্গত, সিলেটে করোনা আক্রান্ত হওয়ার পর ডা. মইনের উন্নত চিকিৎসার জন্য তাকে ৮ এপ্রিল ঢাকায় নিয়ে আসা হয়। দু’দিন আগে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। মঙ্গলবার অবস্থার একটু উন্নতি হয়েছিল বলেও একাধিক সূত্রে জানা যায়। তবে বুধবার ভোরে তিনি মারা যান।
ওই সময় ডা. মঈনুল ইসলাম ডালিম বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘আক্রান্ত চিকিৎসক ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে যেতে চেয়েছিলেন। যেহেতু ওই হাসপাতালের ২০ বেডের আইসিইউ ইউনিটে ১৫ বেডে রোগী রয়েছে, একইসঙ্গে হাসপাতালে ভর্তি রয়েছে অনেক রোগী, তাই তাকে সেখানে নেওয়া সম্ভব হয়নি। করোনা আক্রান্ত রোগী নিলে অন্যদের সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে। শহীদ শামসুদ্দীন হাসপাতালে আইসিইউ ছিল, যদিও সেটা অরিজিনাল আইসিইউর মতো হবে না। আর পরিবারের ইচ্ছেতেই তাকে ঢাকায় নেওয়া হয়েছে।’
মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে যাওয়া মানুষের সংখ্যা ৪৬ এবং মোট আক্রান্ত হয়েছেন ১০১২ জন।