সূত্র জানায়, দেশে করোনা হানা দেওয়ার পর থেকে মঙ্গলবার (৫ মে) পর্যন্ত পুলিশের এক হাজার ১৫৩ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন পাঁচ জন। সোমবার (৪ মে) আক্রান্তের সংখ্যা ছিল ৯১৪ জনে। আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ জন। আইসোলেশনে আছেন ৩১৫ জন। কোয়ারান্টিনে আছেন এক হাজার ২৫০ জন।