বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং ভ্যাট, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফরের মহাপরিচালক সৈয়দ মুসফিকুর রহমান এ তথ্য জানান।
এর আগে করোনা আক্রান্ত হয়ে ৩ জুন জসিম উদ্দিন মজুমদার নামে এক রাজস্ব কর্মকর্তা মারা যান। তিনি চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মরত ছিলেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত কাস্টমস ও ভ্যাট বিভাগে দু’জন কর্মকর্তা করোনায় মারা গেলেন।