অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৩২৯টি এবং পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৩৬২টি। মোট ১০ লাখ ৪১ হাজার ৬৬১টি নমুনা পরীক্ষা হয়েছে। মোট শনাক্তের হার ১৯ দশমিক ৯২ শতাংশ। সুস্থতার হার ৫৪ দশমিক ৭৪ শতাংশ।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের ৩৫ জন পুরুষ এবং ১৫ জন নারী। তাদের ৪২ জন হাসপাতালে এবং ৮ জন বাড়িতে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বুলেটিনে আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৮২৩ জনকে, আর এ সময়ে ছাড় পেয়েছেন ৮০২ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১৮ হাজার ৬১২ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫৯ হাজার ৪৩২ জন।