দোহা ও জেদ্দা থেকে ফিরেছেন ৮১২ বাংলাদেশি। শনিবার (২৫ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তারা দেশে ফেরেন। দোহা থেকে ৩৯৮ জন এবং জেদ্দা থেকে ৪১৪ জনকে নিয়ে দুটি বিশেষ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, একটি চার্টার্ড ফ্লাইটে ৩৯৮ জন সকাল ৬টা ১৫ মিনিটে জেদ্দা থেকে দেশে এসেছেন। অন্য একটি চার্টার্ড ফ্লাইট ৪১৪ জনকে নিয়ে জেদ্দা থেকে ঢাকায় সকাল সাড়ে ৯টায় দেশে আসে।