তিনি বলেন, ‘পরীক্ষাগারগুলোতে নমুনার সংখ্যা অনেক কম আসছে, নমুনা সংগ্রহ কম হচ্ছে। আপনাদের যাদের কোনোরকম লক্ষণ বা উপসর্গ থাকে অথবা আপনারা কোনও আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে তবে অবশ্যই নমুনা পরীক্ষা করাবেন। আমাদের নমুনা সংগ্রহের জন্য প্রত্যেক উপজেলা, শহর সব জায়গায় নমুনা সংগ্রহের ব্যবস্থা আছে। আপনারা নমুনা দিতে আসুন এবং নমুনা পরীক্ষা করে এই রোগ প্রতিরোধে সহায়তা করুন।’