বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভিয়েতনাম, ব্রনাই ও থাইল্যান্ড এর রাষ্ট্রদূতরা এসব সামগ্রী হস্তান্তর করেন।
সচিব মাসুদ বলেন, আসিয়ান দেশগুলো বাণিজ্য, বিনিয়োগ, শ্রম বাজার ও উচ্চ শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কোভিড সময়ে বাংলাদেশিদের যত্ন নেওয়ার জন্য আসিয়ানের প্রতি ধন্যবাদ জানান তিনি।
থাই রাষ্ট্রদূত অরুনরাং ফোথং হামফ্রেস বলেন, বাংলাদেশ ও আসিয়ানের মধ্যে যে গভীর সম্পর্ক রয়েছে এই উপহার দিয়ে সেটা প্রকাশ করা যাবে না। আসিয়ানভুক্ত দেশগুলো বাংলাদেশকে প্রাকৃতিক বিপর্যয়ে সহায়তা করতে প্রস্তুত।