খতমে কোরআন ও আলোচনা সভার পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যসহ ১৫ আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর নিকট প্রার্থনা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যবৃন্দসহ ১৫ আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বনানী কবরস্থানে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে ধর্মসচিব মো. নূরুল ইসলাম বৃক্ষরোপণ কর্মসূচি এবং আগারগাঁওয়ে প্রধান কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ দিনব্যাপী ফ্রি চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
আলোচনা, মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।