করোনা থেকে সুস্থ হয়েছেন এক লাখ ৬৮ হাজার মানুষ

করোনা পরীক্ষার জন্য স্যাম্পল সংগ্রহ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ২৫৩ জন। এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী করোনা রোগীদের মধ্যে মোট সুস্থ হয়েছেন এক লাখ ৬৮ হাজার ৯৯১ জন। দেশে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৮ দশমিক ৬৯ শতাংশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়াদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন এক হাজার ৩১ জন, চট্টগ্রাম বিভাগে ২০৫ জন, রংপুর বিভাগে ২৯০ জন, খুলনা বিভাগে ৬০২ জন, বরিশাল বিভাগে ১৭৩ জন, রাজশাহী বিভাগে ৩৫৭ জন, সিলেট বিভাগে ৫৫৩ জন এবং ময়মনসিংহ বিভাগে সুস্থ হয়েছেন ৪২ জন।

অধিদফতরের হিসাব অনুযায়ী দেশে করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিন হাজার ৮২২ জনের। বিভাগভিত্তিক বিশ্লেষণে মৃত্যু, ঢাকা বিভাগে এক হাজার ৮৩১ জন; ৪৭ দশমিক ৯১ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ৮৫৮ জন; ২২ দশমিক ৪৫ শতাংশ, রাজশাহী বিভাগে ২৫০ জন; ছয় দশমিক ৫৪ শতাংশ, খুলনা বিভাগে ৩১৩ জন; আট দশমিক ১৯ শতাংশ, বরিশাল বিভাগে ১৪৯ জন; তিন দশমিক ৯০ শতাংশ, সিলেট বিভাগে ১৭৯ জন; চার দশমিক ৬৮ শতাংশ, রংপুর বিভাগে ১৬০ জন; চার দশমিক ১৯ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ৮২ জন; দুই দশমিক ১৫ শতাংশ।