মুস্তফা কামাল বলেন, ২০২২ সাল পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের কাজ বাড়ানো হয়েছে। এর আগে এই সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের মধ্যে। সেভাবেই কাজটি এগুচ্ছিলো। কিন্তু করোনাভাইরাস সবকিছু ওলট-পালট করে দিয়েছে।
তিনি জানান, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতু ও নদী শাসন কাজ তদারকির জন্য কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট নিয়োগের চুক্তিমূল্য অনুমোদন হয়েছে। প্রকল্পের মূল্য ধরা হয়েছে ৩৪৮ কোটি ১ লাখ ৩২ হাজার ৫৫১ টাকা। তিনি জানান, সভায় ২০২১ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), ইবতেদায়ি ও দাখিল স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই সরবরাহের দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।