নির্দেশনায় বলা হয়, শিক্ষার্থীর সুরক্ষা নিশ্চিত করবেন অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধানরা। স্থানীয় প্রশাসন বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধান শিক্ষকরা তাদের শিক্ষার্থীরা যাতে বাসস্থানে অবস্থান করে নিজ নিজ পাঠ্যবই অধ্যয়ন করে সে বিষয়টি সংশ্লিষ্ট অভিভাবকদের মাধ্যমে নিশ্চিত করবেন।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সেবা বিভাগের জারী করা নির্দেশনা ও অনুশাসন মেনে চলতে হবে।