মৃত্যের সংখ্যা বিচারে ঢাকার পরেই রয়েছে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগে মারা গেছেন ৯০৮ জন; ২২ শতাংশ, এরপর ৩৪০ জন মারা গেছেন খুলনা বিভাগে; আট দশমিক ২৪ শতাংশ, রাজশাহী বিভাগে মারা গেছেন ২৭৭ জন; ছয় দশমিক ৭১ শতাংশ, সিলেট বিভাগে রয়েছেন ১৮৭ জন; চার দশমিক ৫৩ শতাংশ, রংপুর বিভাগে রয়েছেন ১৭৭ জন; চার দশমিক ২৯ শতাংশ, বরিশাল বিভাগে রয়েছেন ১৫৯ জন; তিন দশমিক ৮৫ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৮৯ জন; দুই দশমিক ১৬ শতাংশ।
উল্লেখ্য,করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৫ জন। দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ, তার ঠিক ১০ দিন পর করোনাতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর কথা জানায় সরকার। আজ রোগী শনাক্তের ১৭৩ তম দিনে করোনায় এ পর্যন্ত মোট চার হাজার ১২৭ জনের মৃত্যু হলো।