সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাহিদ মালেক। এ সময় স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর উপস্থিত ছিলেন।
জাহিদ মালেক বলেন, ‘দেশে ভ্যাকসিন আমদানি প্রক্রিয়া চলমান রয়েছে। চায়না কোম্পানি সাইনোভ্যাককে ইতোমধ্যেই দেশে শেষ ধাপের ট্রায়ালের অনুমোদন দেওয়া হয়েছে। ভারতের সিরাম কোম্পানি কর্তৃক উৎপাদিত ভ্যাকসিন ও অক্সফোর্ড ভ্যাকসিন আনার বিষয়েও আলোচনা চলছে। একইসঙ্গে রাশিয়া সরকারের কাছেও ভ্যাকসিন আমদানির বিষয়ে আমরা চিঠি দিয়েছি।’