মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম।
তিনি বলেন, ‘বাংলাদেশিদের বিদেশে বিনিয়োগ সংক্রান্ত নীতিমালা হচ্ছে। আগামীতে বিদেশে বিনিয়োগ নীতিমালার আওতায় হবে।’
নীতিমালা প্রণয়ন কমিটির আহবায়ক ও বিডার নির্বাহী সদস্য নাভাশ চন্দ্র মন্ডল বলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশে একটি কমিটি করা হয়েছে। সেই কমিটি নীতিমালা প্রণয়ন করবে। আশা করছি আগামী তিন মাসের মধ্যে একটি কাঠামো দাঁড় করাতে পারবো।
নীতিমালার আগেই যারা বিদেশে বিনিয়োগ অবৈধ কিনা এমন প্রশ্নের জবাবে সিরাজুল ইসলাম বলেন, ‘বর্তমানে বিদেশে বিনিয়োগ করতে বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগে। ফলে অবৈধ বলা যাবে না।’