পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত সচিব জাকিয়া সুলতানা নিয়োগ পেয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
এতে বলা হয়েছে, পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪ এর ১১ ধারার (১) (ক) উপ-ধারার বিধান অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত সচিব মাকসুরা নুরের পরিবর্তে অতিরিক্ত সচিব জাকিয়া সুলতানাকে ব্যাংকটির পরিচালনা পর্ষদের পরিচালক নিয়োগ দেওয়া হলো। তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সর্বোচ্চ ৩ বছরের জন্য এ নিয়োগ দেওয়া হলো।