স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ২৩ জন পুরুষ জন এবং ১২ জন নারী। তাদের বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, যাটোর্ধ্ব ২৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাত জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, তাদের মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে চার জন, বরিশালে একজন, সিলেটে দুই জন এবং ময়মনসিংহে একজন রয়েছেন।