প্রকল্প পরিচালক এ সময় ভূমি সচিবকে আরও জানান, দেশে করোনাভাইরাস মহামারি পরিস্থিতি না হলে আরও দ্রুত ভূমি ভবন হস্তান্তর করা সম্ভব হতো।
এ সময় মুজিববর্ষ উপলক্ষে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ঘোষিত স্বাধীন বাংলাদেশের প্রথম ভূমি সংস্কারক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভূমি ভবনে নির্মিতব্য বঙ্গবন্ধুর ম্যুরালের ব্যাপারেও খোঁজ নেন ভূমি সচিব।
ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ইয়াকুব আলী পাটোয়ারী, ভূমি আপিল বোর্ডের সদস্য প্রণব কুমার ঘোষ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক তসলীমুল ইসলাম, গণপূর্ত ঢাকা মেট্রোপলিটন জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসু, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জামশেদ আহমেদ, উপ-সচিব ইশরাত জাহান, স্থাপত্য অধিদফতরের নির্বাহী স্থপতি আহমেদ বশীর উদ্দিন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০ তলার প্রায় ১০৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন দুটি বেজমেন্টসহ ১৩ তলা ভূমি ভবন কমপ্লেক্সে ৩১ হাজার বর্গ মিটারের বেশি স্থান সংকুলান হবে। এতে ১৫০টি গাড়ি পার্কিংয়ের সুবিধাও থাকবে। এ ভবনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর, ভূমি সংস্কার বোর্ড, ভূমি আপিল বোর্ড ইত্যাদি অফিস ছাড়াও ফুড ক্যাফে, প্রার্থনার স্থান, ব্যাংক ও বুথ ইত্যাদি স্থাপনের পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, গণপূর্ত অধিদফতর এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের যৌথ তত্ত্বাবধানে ‘ভূমি ভবন কমপ্লেক্স’ নির্মিত হচ্ছে।