মসজিদে এসি বিস্ফোরণ: খোঁজ রাখছে ধর্ম মন্ত্রণালয়

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় আহত মুসল্লিদের চিকিৎসার বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় খোঁজ খবর রাখছে বলে জানিয়েছেন সচিব ড. নুরুল ইসলাম। মর্মান্তিক এই দুর্ঘটনায় মুসুল্লিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ  প্রকাশ করে তিনি। এছাড়া মারা যাওয়া মুসল্লিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।  

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান,

শোক বার্তায় ধর্মসচিব জানিয়েছেন, যেসব মুসল্লি মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের সর্বাত্মক সুচিকিৎসার বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় খোঁজ খবর রাখছে। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) এশার নামাজের সময় নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা বাইতুস সালাহ জামে মসজিদে এসি বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে ১২জন মারা গেছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।