আদেশে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান থাকাকালীন শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হলো।
উল্লেখ্য, ২০২০ সালের ১৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন ও ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। চার বছরের জন্য তিনি এ নিয়োগ পেয়েছেন। প্রশাসনে সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি।