আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদানে জাতিসংঘ তার কার্যক্রম শুরু করে ২০১১ সালে। বাংলাদেশ শুরু থেকেই দক্ষিণ সুদানে জাতিসংঘের এই শান্তিরক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। বাংলাদেশের ১টি ইঞ্জিনিয়ার কন্টিনজেন্ট দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনের যাত্রালগ্ন থেকে নিয়োজিত রয়েছে। বর্তমানে ১টি পদাতিক কন্টিনজেন্টসহ বাংলাদেশের সর্বমোট ৩টি কন্টিনজেন্ট দক্ষিণ সুদানে ইউএন মিশনে নিয়োজিত। ইউএন মিশনে বর্তমানে ১ হাজার ৬৪৪ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োজিত রয়েছে।