সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অ্যাটর্নি জেনারেলকে শেষ বিদায়

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জানাজা (ছবি: নাসিরুল ইসলাম) )অশ্রুসিক্ত চোখে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে প্রিয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বিদায় জানিয়েছেন তার সঙ্গে দীর্ঘদিনের পথচলার সহকর্মীরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে সেখানে জানাজা শেষে তার মরদেহ নিয়ে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের উদ্দেশে রওনা দেওয়া হয়।

সহকর্মীদের শ্রদ্ধা নিবেদন (ছবি: নাসিরুল ইসলাম) কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে মরদেহটি নিয়ে যাওয়া হয়। এ সময় আইন অঙ্গনের সবাই প্রিয় মানুষ মাহবুবে আলমকে শেষ বিদায় জানান।

পুলিশি প্রটোকলে গাড়িটি মিরপুর কবরস্থানের উদ্দেশে রওনা হয়।

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের উদ্দেশেপ্রসঙ্গত, জ্বর ও গলাব্যথা নিয়ে ৪ সেপ্টেম্বর সিএমএইচ হাসপাতালে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল। ওই দিনই করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে। ১৯ সেপ্টেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে তিনি মারা যান।