২৪ ঘণ্টায় সব মৃত্যু হাসপাতালে

করোনা পরীক্ষার জন্য স্যাম্পল সংগ্রহগত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩ জন মারা গেছেন। এদের সবাই মারা গেছেন হাসপাতালে। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২৫ জন, আর নারী আট জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বয়স বিবেচনায় মারা যাওয়া ৩৩ জনের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাত জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে রয়েছেন ২৩ জন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ২১ জন, চট্টগ্রাম বিভাগে ছয় জন, রাজশাহী বিভাগে তিন জন এবং খুলনা ও ময়মনসিংহ বিভাগে রয়েছেন একজন করে।