ওয়েবিনারে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর বলেন, ‘বর্তমানে যুব সমাজকে ঠিকমতো প্রস্তুত করছি কিনা সেটি নিয়ে ভাবতে হবে। গ্রাম ও শহরে স্কুলে পড়ুয়া যুবকদের মধ্যে বিশাল বৈষম্য রয়ে গেছে। লেখাপড়া শেষে তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রেও এই বৈষম্য থাকছে। সরকারের চেষ্টা অব্যাহত থাকলেও এখনও অনেক বৈষম্য রয়ে গেছে। যুব সমাজের মধ্যে যে নৈতিক অবক্ষয় ঘটেছে তা করোনার কারণে আমাদের সামনে চলে এসেছে।’
তিনি আরও বলেন, ‘যুবকদের নৈতিকভাবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চেতনার বিকাশ ঘটাতে হবে। যুবকদের কাছ থেকে যে প্রত্যাশা তা পূরণে খণ্ডিত কর্মপরিকল্পনায় না গিয়ে সার্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের অগ্রসর হতে হবে।’
ওয়েবিনারে অংশগ্রহণ করেন সাবেক প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সংসদ সদস্য শিরিন আক্তার, জাকিয়া তাবাসসুম জুই, আরমা দত্ত, যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক আখতারুজ জামান খান, অ্যাকশন এইড বাংলাদেশের ম্যানেজার নাজমুল আহসান, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অমিয় প্রাপন চক্রবর্তী অর্ক প্রমুখ।