স্বাস্থ্য অধিদফতর জানায়, আইসিইউ বেড সারাদেশে ৫৬৪টি। আইসিইউ বেডে ভর্তি ২৯১ জন এবং খালি আছে ২৭৩টি। সেই হিসাবে দেশের ৪৮ দশমিক ৪ শতাংশ আইসিইউ বেড খালি।
এছাড়া ঢাকা শহরে হাসপাতালে সাধারণ বেড সংখ্যা ৩ হাজার ৫১৯টি। সাধারণ বেডে ভর্তি করা রোগী এক হাজার ৮৩১ জন। বেড খালি আছে এক হাজার ৬৮৮টি। সেই হিসাবে ৪৮ শতাংশ সাধারণ বেড খালি আছে। ঢাকা মহানগরীতে আইসিউ বেড ৩১৪টি, ভর্তি আছেন ১৯৫ জন, খালি আছে ১১৯টি। অর্থাৎ ৩৭ শতাংশ আইসিইউ খালি।
চট্টগ্রাম মহানগরীতে বেড ৭৮২টি, ভর্তি আছেন ১৩০ জন, খালি আছে ৬৫২টি; অর্থাৎ সেখানে ৮৩ দশমিক ৩৭ শতাংশ বেড খালি আছে। চট্টগ্রাম মহানগরীতে আইসিউ বেড ৩৯টি, ভর্তি আছেন ১৭ জন, খালি আছে ২২টি; সেই হিসাবে ৫৬ দশমিক ৪ শতাংশ আইসিইউ বেড খালি।