২৪ ঘণ্টায় সব মৃত্যু হাসপাতালে

যশোর জেনারেল হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডদেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ২০ জন মারা গেছেন। তাদের সবারই হাসপাতালে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২০ জন পুরুষ জন এবং ১০ জন নারী। এখন পর্যন্ত ৪ হাজার ১৭৫ জন পুরুষ এবং এক হাজার ২৩০ জন নারী মারা গেছেন। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ষাটোর্ধ্ব ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ১৯, চট্টগ্রাম বিভাগে ৪, খুলনা ২, বরিশালে ২, সিলেটে এক এবং রংপুরে ২ জন রয়েছেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এখন পর্যন্ত মোট মৃত্যু ৫ হাজার ৪০৫ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ২ হাজার ৭২৯ জন, চট্টগ্রামে এক হাজার ৯৬ জন, রাজশাহীতে ৩৫৫ জন, খুলনায় ৪৪২ জন, বরিশালে ১৯১ জন, সিলেটে ২৩৪ জন, রংপুরে ২৪৬ জন এবং ময়মনসিংহে ১১২ জন মারা গেছেন।