গত একদিনে মৃত্যুবরণকারীদের মধ্যে ১৯ জন পুরুষ জন এবং ১২ জন নারী। এখন পর্যন্ত পুরুষ চার হাজার ২৭৫ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ২৮০ জন।
বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাত জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে চার জন, সিলেটে দুই জন, রংপুরে এক জন এবং ময়মনসিংহে দুই জন। ২৪ ঘণ্টায় ৩১ জনই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এখন পর্যন্ত মোট মৃত্যু পাঁচহাজার ৫৫৫ জন। এর মধ্যে ঢাকায় দুই হাজার ৮২৯ জন, চট্টগ্রামে এক হাজার ১১৭ জন, রাজশাহীতে ৩৫৯ জন, খুলনায় ৪৪৯ জন, বরিশালে ১৯৩ জন, সিলেটে ২৩৮ জন, রংপুরে ২৫২ জন এবং ময়মনসিংহে ১১৮ জন মারা গেছেন।