পরিকল্পনামন্ত্রী করোনায় আক্রান্ত

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানপরিকল্পনামন্ত্রী এম এ মান্নান করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাকে ভর্তি করা হয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেদুর রহমান জানান, পরীক্ষায় পরিকল্পনামন্ত্রীর রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তার তেমন কোনও শারীরিক সমস্যা নেই। বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে মঙ্গলবার তিনি সিএমএইচে ভর্তি হন। আশু রোগমুক্তির জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ।