আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, গভীর নিম্নচাপটি ভারতের অন্ধ্র প্রদেশের উপকূল অতিক্রম করেছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, নদীবন্দর এলাকাগুলোতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে গতকাল সোমবার সমুদ্রবন্দরে ও নদীবন্দরে সতর্ক সংকেত দেখাতে বলা হলেও এখন তা নামিয়ে ফেলতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, নিম্নচাপের প্রভাবে রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।