বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশের ৯টি জেলা পরিষদের নবনির্বাচিত ১০ জন সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানে তাদের প্রতি তিনি এই আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বরগুনা, সুনামগঞ্জ, চাঁদপুর, খুলনা, নারায়ণগঞ্জ, কুষ্টিয়া, মৌলভীবাজার ও সিলেট জেলা পরিষদের একজন করে এবং ফরিদপুর জেলা পরিষদের দুই জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান। পরে মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ সময় স্থানীয় সরকার মন্ত্রী জানান, নিজে ভালো থাকতে চাইলে আমাদের চারপাশে যারা আছে, তাদের সবাইকে ভালো রাখতে হবে। অন্যের ক্ষতি করে নিজের স্বার্থসিদ্ধি করলে পরে এর প্রভাব নিজের ওপরই আসবে। এ সময় জনপ্রতিনিধিদের অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল এবং সমাজে অন্যায়-অবিচার সৃষ্টি করা থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।
তাজুল ইসলাম বলেন, ‘সাধারণ মানুষ আমাদের নির্বাচিত করেছেন। জনপ্রতিনিধিদেরই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।’
উল্লেখ্য, বরগুনা, সুনামগঞ্জ, চাঁদপুর, খুলনা, নারায়ণগঞ্জ, কুষ্টিয়া, মৌলভীবাজার সিলেট জেলা পরিষদের সদস্যের মৃত্যুজনিত কারণে সদস্য পদ শূন্য হয়। এছাড়া ফরিদপুর জেলা পরিষদের দু’জন সদস্য জেলা পরিষদ চেয়াররম্যান বরাবর পদত্যাগ করলে দুটি পদ শূন্য হয়।