স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের করোনা পরিস্থিতি প্রসঙ্গে জানতে চান। স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ৫ নভেম্বর ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশের বেক্সিমকো ফার্মা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনা ভ্যাকসিন সংক্রান্ত একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী ভারতীয় কোম্পানিটি বেক্সিমকো ফার্মার মাধ্যমে বাংলাদেশকে ৩ কোটি ভ্যাকসিন দেবে। বাংলাদেশ সরকার প্রথমে ৩ কোটি ভ্যাকসিন দিয়ে করোনা প্রতিরোধে কাজ শুরু করলেও পর্যায়ক্রমে আরও ভ্যাকসিন আমদানি করে দেশের সব মানুষকেই ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।
এ সময় করোনা ইস্যু ছাড়াও রোহিঙ্গা ইস্যু, কমিউনিটি ক্লিনিক সেবা, দেশের হাসপাতাল কার্যক্রম, হাম-রুবেলা টিকা, করোনার সেকেন্ড ওয়েভ মোকাবিলা, উভয় দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও জোরদার করা প্রসঙ্গেও আলোচনা করেন তারা।