রবিবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আহসান উল্লাহ মাস্টারের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ এবং বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তৃতায় তিনি এই কথা বলেন। সভা সঞ্চালনা করেন বাসসের সিনিয়র সাংবাদিক ও আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আতাউর রহমান।
এই সময় মন্ত্রী বলেন, ‘৭৫-এর ১৫ আগস্ট এবং ৩ নভেম্বর, ২০০৪-এর ২১ আগস্ট এবং আহসান উল্লাহ মাস্টারের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। আহসান উল্লাহ মাস্টারের মতো নিবেদিতপ্রাণ যারা ছিলেন, স্বাধীনতাবিরোধীরা বিভিন্ন সময় তাদের হত্যা করে।’
তিনি আরও বলেন, ‘প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করার জন্যই এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক রাজনীতি এবং শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় আহসান উল্লাহ মাস্টারের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অবসরপ্রাপ্ত) ফারুক খান এমপি। আলোচনায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, জাতীয় প্রেস ক্লাবের সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।