ডাক বিভাগের সেই ডিজি বাধ্যতামূলক ছুটিতে

1ডাক অধিদফতরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) সুধাংশু শেখর ভদ্রকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। আগামীকাল (১১ নভেম্বর) থেকে তার এই ছুটি কার্যকর হবে। এ উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ গত ৯ নভেম্বর একটি প্রজ্ঞাপন জারি করেছে।
জানা যায়, সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ‍ওঠার পরিপ্রেক্ষিতে তিনি ছুটিতে ছিলেন। মঙ্গলবার (১০ নভেম্বর) তার ছুটি শেষ হয়। আগামীকাল (বুধবার) ছুটি শেষে তার কাজে যোগ দেওয়ার কথা ছিল।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তার (সুধাংশু শেখর ভদ্র) বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর বিধি ৩ মোতাবেক ব্যবস্থা গ্রহণের স্বার্থে বিধি-১২-এর বিধান অনুসারে আগামী ১১ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার নির্দেশ প্রদান করা হলো।

আরও পড়ুন

করোনা পজিটিভ শনাক্তের পরদিন প্রধানমন্ত্রীর সামনে ডাক বিভাগের ডিজি


অফিস করছেন না ডাক বিভাগের মহাপরিচালক