বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সংসদ ভবনস্থ কার্যালয়ে এই ডাকটিকিট উন্মোচন করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
এই সময় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, ডাক অধিদফতরের পরিচালক মো. আলতাফুর রহমান উপস্থিত ছিলেন।