এই সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘কোভিডকালীন সময়ে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের পারস্পরিক সহায়তা ও সমন্বয় খুবই জরুরি। নিজেদের সুরক্ষিত রেখে শিক্ষা কার্যক্রম চলমান রাখা, কর্মহীনতার কারণে কর্মহীনদের সহায়তাকরণ ইত্যাদি বিষয়ে করণীয় সম্পর্কে বিভিন্ন দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় দরকার।’
স্পেনের রাষ্ট্রদূত বলেন, ‘দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন ও সংসদীয় কার্যক্রমে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এই বন্ধুত্ব আরও দৃঢ় হতে পারে। জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা। এই সংকট সমাধানে এবং এজেন্ডাসমূহ বাস্তবায়নে বিভিন্ন দেশের সংসদকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে। জলবায়ু সংকট মোকাবিলায় গঠনমূলকভাবে সম্মিলিত প্রয়াস চালানোর বিষয়ে আমরা আশাবাদী।’
সাক্ষাৎকালে কোভিড পরিস্থিতিতেও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল থাকায় প্রশংসা করেন স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি অসিস বেনেটিজ সালাস।