আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, রাজেন্দ্রপুর সেনানিবাসের সেন্ট্রাল অ্যামিউনিশন ডিপো (সিএডি) গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনা মৌজা দক্ষিণ বারতোপা ডাকঘর এলাকার শিরিশগুড়ি গ্রামের সিএডি ডেমোলিশন গ্রাউন্ডে অকেজো গোলাবারুদ ও বিস্ফোরক সামগ্রী ধ্বংস করা হবে। এলাকাটি ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশের মাওনা বাজার পয়েন্ট থেকে আট কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
২৭ ডিসেম্বর থেকে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতিদিন ধ্বংস ও বার্নিং কার্যক্রম পরিচালনা করা হবে। এসব কার্যক্রম চলার সময় ডেমোলিশন গ্রাউন্ডের চারপাশে চার কিলোমিটারের মধ্যে জনসাধারণ বা অন্য কোনও গৃহপালিত প্রাণীর চলাচল অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ওই সময় এলাকার নির্ধারিত অংশে (সংযুক্ত চাক্ষুষ নকশায় চিহিৃত বৃত্তাকার অংশ) জনসাধারণ ও গৃহপালিত প্রাণীর চলাচল না করার জন্য অনুরোধ জানানো হয়।