মহান বিজয় দিবস উপলক্ষে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ ড. বেনজীর আহমেদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় সুসজ্জিত পুলিশ দল গার্ড অব আনার প্রদান করে। তখন বিউগলে বেজে উঠে করুণ সুর। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।