বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার সালামতপুর গ্রামে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের বাড়ি সংলগ্ন নদীভাঙন এলাকা পরিদর্শনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী একথা জানান।
পানিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকালে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটে (আরআরআই) কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ‘আপনাদের গবেষণার কাজগুলো বিশ্বমানের। যেকোনও দেশের তুলনায় ভালো। প্রধানমন্ত্রীর উদ্দেশ্য দেশকে নানাদিক থেকে সফল করে তোলা। আপনারা সেই লক্ষ্যে একসঙ্গে কাজ করে এগিয়ে যান। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আরআরআই-কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’
নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক আলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ দৌলা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির বৈজ্ঞানিক কর্মকর্তা স্বপন কুমার দাস নদী গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন কাজ ডিসপ্লের মাধ্যমে মনিটরে প্রদর্শন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলিমুজ্জামান, ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লাসহ অনেকে।