এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ ডিসেম্বর দুঃস্থ হিসেবে চিহ্নিত শ্রমিকদের তিন হাজার করে টাকা দেওয়া হয়েছে। আগামী তিন মাস পর্যন্ত এই সহায়তা চলবে। বিজিএমইএ, বিকেএমইএ ও দুটি চামড়া পণ্য অ্যাসোসিয়েশন মাধ্যমে এই চিহ্নিত শ্রমিকদের তালিকা তৈরি করা হয়েছে।
এবিষয়ে ইইউ রাষ্ট্রদূত রেনসে তেরিংক বলেন, বাংলাদেশ কোভিড মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং সামাজিক সুরক্ষা কর্মসূাচ হাতে নিয়েছে যাতে করে দুঃস্থ মানুষরা সহায়তা পায়।
জার্মান রাষ্ট্রদূত পিটার ফাহরেনহোল্টজ বলেন, আমরা আশা করি এই অর্থ বেশি সংখ্যক দুঃস্থ শ্রমিকদের কাছে পৌঁছাবে।