বুধবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সচিবালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে রিসার্চ পলিসি ইনট্রিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) এবং ফ্রাইডরিচ এবার্ট স্টুফ্টুং-এর সহযোগিতায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘ভূ-অর্থনীতি ও বাংলাদেশ’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ইআরএফ’র প্রেসিডেন্ট শারমিন রিনভির সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন। বিষয়ের ওপরে আলোচনায় অংশ নেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবীর, এমসিসিআই’র প্রেসিডেন্ট ব্যারিস্টার নিহাদ কবীর, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর।
সেমিনারে নির্ধারিত বিষয়ের ওপরে কি-নোট উপস্থাপন করেন র্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক ও এফইএসএমএস’র আবাসিক প্রতিনিধি টিনা ব্লোহোম। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইআরএফ’র সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম।
এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপী এখন বাণিজ্য কূটনীতি চলছে। আমাদেরও এ সুবিধা নিতে হবে। কূটনীতিকদের দেশের রফতানি বাণিজ্য বাড়াতে ভূমিকা রাখতে হবে। ইতোমধ্যে বাংলাদেশও কাজটি শুরু করেছে। কূটনীতিকদের এ বিষয়ে ভূমিকার রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে বাংলাদেশ দ্রুত রফতানি বাণিজ্য বৃদ্ধি করতে পারবে।’
তিনি বলেন, ‘মানুষ এখন মানসম্পন্ন পণ্য কিনতে চায়। ফলে এশিয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাজার হতে পারে। এশিয়ার বাজার ধরে রাখার জন্য পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।’
টিপু মুনশি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যযুদ্ধ এবং কোভিড-১৯ বিশ্ববাণিজ্যে প্রভাব ফেলেছে। বাংলাদেশও এর বাইরে নয়। বাংলাদেশ সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের ফলে বিশ্বের মন্দা অর্থনীতির মাঝেও আমরা ভালোভাবেই টিকে আছি। আশা করা যায় কোভিড-১৯ পরবর্তী সময়ে বাংলাদেশ ভালোভাবেই এগিয়ে যাবে।’