বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে জিটুপি পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগীদের কাছে ভাতা পাঠানোর জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান হিসেবে ‘নগদ’ ও ‘বিকাশ’ এবং সমাজসেবা অধিদফতরের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রণালয়ের সচিব মো. জয়নুল বারীর সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক রফিকুল ইসলাম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান নগদ ও বিকাশ-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, ‘স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসত্তা বিকাশের প্রধান ব্যক্তিত্ব। বাঙালি জাতিকে যিনি মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করে বাঙালি জাতিসত্তাকে উন্মোচিত করেছেন, তারই সুযোগ্য কন্যা মাদার অব হিউম্যানিটি খ্যাত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে দেশের দায়িত্ব নিয়ে তিনি এদেশের গরিব, দুঃখী, অসহায়, মানুষের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা প্রবর্তন করেন। তিনি মানুষের কল্যাণের জন্য এ দেশে বঙ্গবন্ধুর স্বপ্নকে সফলভাবে বাস্তবায়নে নানাবিধ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী এবং তার নির্দেশনা অনুযায়ী, আমরা প্রায় ১এক কোটি মানুষকে সমাজকল্যাণের মাধ্যমে ভাতা প্রদান করছি।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণের লক্ষ্যে আজকের এই চুক্তি। প্রধানমন্ত্রী যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বাংলাদেশকে সারা বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, তার আরেক নতুন ধারার সূচনা হলো আজকে। আমরা যেন সবাই যথাযথভাবে স্ব স্ব দায়িত্ব পালন করে তার প্রত্যাশা পূরনণ করতে পারি সেই আশা ব্যক্ত করছি।’
উল্লেখ্য, সমাজকল্যাণ মন্ত্রণালয় চারটি কর্মসূচির আওতায় ৪৯ লাখ মানুষকে বয়স্ক ভাতা, ২০ লাখ ৫০ হাজার মানুষকে বিধবা ও স্বামী নিগৃহীতাকে ভাতা, ১৮ লাখ প্রতিবন্ধী ভাতা, ১ লাখ প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য শিক্ষাবৃত্তির টাকা প্রদান করে। মোট ৮৮ লাখ ৫০ হাজার সুবিধাভোগী রয়েছে, এতে টাকার পরিমাণ ৫ হাজার ৮৮৫ কোটি ৬৪ লাখ টাকা। নতুন বছর থেকে সরাসরি জিটুপি পদ্ধতিতে সুবিধাভোগীর মোবাইল অ্যাকাউন্টে ভাতা পাঠানো হবে।
সমাজসেবা অধিদফতর এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান হিসেবে ‘নগদ' ও 'বিকাশ' এর মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, প্রধানমন্ত্রী গত সপ্তাহে তা অনুমোদন করেন। প্রধানমন্ত্রী আগামী ১৪ জানুয়ারি এই কার্যক্রমের উদ্বোধন করবেন।