জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের অংশ হিসেবে দুবাইয়ে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং বুর্জ আল খলিফায় ১৭ ও ২৬ মার্চ আলোকচ্ছটার মাধ্যমে বঙ্গবন্ধু ও বাংলাদেশের ছবি দেখানো হবে।
একইসঙ্গে ওই দুইদিন আবুধাবি ন্যাশনাল ওয়েল কোম্পানি বিল্ডিংয়ে একই জিনিস দেখানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
মন্ত্রী বাংলা ট্রিবিউনকে সোমবার (১৫ মার্চ) রাতে ফোনে বলেন, এটি একটি দুর্লভ সম্মান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদেশের সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কারণে এটি করা সম্ভব হয়েছে।
২০১৯-এ শেখ হাসিনার আবুধাবি সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছিল এবং সেই কারণে দুদেশের সম্পর্ক এখন যেকোনও সময়ের থেকে অনেক ভালো বলে তিনি জানান।