জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে কম্বল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বানিয়েছেন কারাবন্দিরা। বুধবার (১৭ মার্চ) কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই প্রতিকৃতি বানিয়ে বন্দিরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কারাগারের ইতিহাসে এই প্রথম বন্দিরা কম্বল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বানিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।’