শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি’র শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

শ্রদ্ধা জানাচ্ছেন আইজিপি

শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এসময় একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে‌। বিউগলে বেজে উঠে করুণ সুর। 

পুলিশের অতিরিক্ত আইজিরা, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। পরে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।