প্রিন্স ফিলিপের মৃত্যুতে স্পিকারের শোক

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) সাবেক চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

শুক্রবার এক শোকবার্তায় স্পিকার প্রয়াত প্রিন্স ফিলিপের আত্মার শান্তি কামনা করেন এবং শোকার্ত রাজপরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, প্রিন্স ফিলিপ শুক্রবার স্থানীয় সময় সকালে ব্রিটেনের রাজভবন উইন্ডসর ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর।