বাংলাদেশ-ভারত সীমান্তে বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশনের কার্যক্রম এখনও খোলা রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি খোলা থাকবে। তবে দেশের বাকি সকল স্থলবন্দরে ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে স্থলবন্দরের সকল কার্যক্রমও বন্ধ হয়ে গেছে।
রবিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের বরাত দিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছে।