নোয়াখালীর কবিরহাট উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা দরিদ্র আনোয়ার হোসেন ফারুককে একটি অটোরিকশা কিনে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে নোয়াখালীর জেলা প্রশাসক শনিবার (২৯ মে) তাঁকে এ অটোরিকশাটি হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, ছাত্রলীগ নেতা ফারুক এখন রিকশা চালান এমন শিরোনামে একটি সংবাদ গণমাধ্যমে প্রকাশ হলে তা প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। এরপর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফারুককে একটি অটোরিকশা কিনে দেওয়া হলো।