ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের প্রেক্ষিতে বাংলাদেশের সকল ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বৃহস্পতিবার (১ জুলাই) থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
ভারতীয় দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, জরুরি ভ্রমণের আবেদনসমূহ লকডাউনের সময়ও বিবেচিত হবে।
জরুরি ভ্রমণ, বিশেষত চিকিৎসা সংক্রান্ত ভ্রমণের জন্য যে কোনও জিজ্ঞাসায় এই ইমেইল info@ivacbd.com ও ০৯৬১২৩৩৩৬৬৬, ০৯৬১৪৩৩৩৬৬৬- ফোন নম্বরে যোগাযোগ করার নোটিশ দেওয়া হয়েছে।